ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারুণ্য ভাবনায় বদরগঞ্জে এগিয়ে নেওয়ার অঙ্গিকার প্রত্যয় ব্যক্ত করলেন আল ইমরান সুজন।


আপডেট সময় : ২০২৫-১০-০৬ ১৮:৩৯:০৩
তারুণ্য ভাবনায় বদরগঞ্জে এগিয়ে নেওয়ার অঙ্গিকার প্রত্যয় ব্যক্ত করলেন আল ইমরান সুজন। তারুণ্য ভাবনায় বদরগঞ্জে এগিয়ে নেওয়ার অঙ্গিকার প্রত্যয় ব্যক্ত করলেন আল ইমরান সুজন।
 
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
আগামীর বদরগঞ্জ নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। রবিবার (৫ অক্টোবর) বিকেলে স্হানীয় জিতেন দত্ত মঞ্চে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তরুণ সংগঠক রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন।আলোচনায় বদরগঞ্জ এর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং সাংস্কৃতিক বিকাশে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়। উপস্থিত তরুণরা বদরগঞ্জকে একটি আধুনিক, সবুজ ও যুগোপযোগী সম্পন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বাস্তবধর্মী প্রস্তাবনা উপস্থাপন করেন।

 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমাদের বদরগঞ্জ উপজেলা পূর্বে নামকরণ ছিল বৈকন্ঠপুর এখন নামকরন হয়েছে বদরগঞ্জ। আমরা আধুনিক সৃজনশীল বদরগঞ্জ গড়তে পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্পর্ক বজায় থাকবে।সুশাসন জন্য কাজ করতে হবে।সবচেয়ে বড় কথা হলো আমাদের সবাইকে দূনীতি মুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত থাকতে হবে তাহলে আধুনিক বদরগঞ্জ গড়া সম্ভব হবে।
 

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত উল্লাহ লুশান বলেন, আগামী বদরগঞ্জ তারুণ্য ভাবনায় আমার মতামত বদরগঞ্জ একমাত্র ভারী শিল্প শ্যামপুর সুগার মিল দ্রুত চালু করার।
 

সাংবাদিক মাহবুবুর রহমান বিপ্লব বলেন, বদরগঞ্জ পৌরশহরে ভয়াবহ যানযট নাকাল সাধারণ মানুষ। এ থেকে পরিত্রাণের জন্য একটি ওভারব্রিজ নির্মাণের বাস্তবায়ন  থাকতে হবে। বদরগঞ্জ ষ্টেশন দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করছেন হাজারো ছাত্র, জনতা ও বিভিন্ন পেশাজীবের মানুষ। আমার মতামত হলো আগামী বদরগঞ্জ তারুণ্য ভাবনায় রেল ষ্টেশনে ওভার ব্রিজ করার দাবি জানাই। 
 

মাদ্রাসা শিক্ষক হাফেজ শফিকুর রহমান বলেন, আগামীর ভাবনায় আমরা এমন লোককে এমপি বানাতে চাই তাকে নীতিবান, ন্যায়নিষ্ঠা হতে হবে। যে ভবিষ্যতে এমন কাজ করবে না যে গরীবের রক্ত চোষা হয়। এজন্য বদরগঞ্জ উন্নয়ন জন্য নাম্বার ওয়ান নেতাকে চয়েজ করতে হবে।

 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য আল ইমরান সুজন বলেন, আপনাদের সুচিন্তিত মতামতগুলো আমি উপলব্ধি করালাম। আমাদের স্বাস্থ্য, যোগাযোগ, উন্নয়ন একেবারে পিছিয়ে আছি। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন আগামী দিনের নেতৃত্ব তারুণ্যের হাতে, তাই বদরগঞ্জের উন্নয়নে তরুণদের চিন্তা ও উদ্যোগই হবে আগামীর দিকনির্দেশনা। অনুষ্ঠান শেষে আয়োজক আল ইমরান সুজন তরুণদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা সবাই মিলে বদরগঞ্জকে এমনভাবে গড়ে তুলব, যা হবে উন্নয়ন ও সম্ভাবনার উদাহরণ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ