ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি


আপডেট সময় : ২০২৫-১০-০৪ ২২:১৪:৩৬
কালীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি কালীগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি
 
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
 
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছে, স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 
শনিবার (৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাদার্ত্তী দক্ষিণপাড়া এলাকায় এ লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এ সময় গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের পক্ষে প্রচারণাও চালানো হয়।
 
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির, কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সদস্য নূরুল আলম, যুবদল সভাপতি মোকাব্বির হোসেন মোকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ