ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মদপানে ২ জনের মৃত্যু ও আহত ৩


আপডেট সময় : ২০২৫-১০-০৪ ১৯:২১:০৮
ব্রাহ্মণবাড়িয়ায় মদপানে ২ জনের মৃত্যু ও আহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় মদপানে ২ জনের মৃত্যু ও আহত ৩
 
 (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজয় দশমীর রাতে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে শুক্রবার রাতে ২ জনের মৃত্যু হয়েছে, এছাড়া আরো ৩ জন অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। 
 
নিহতরা হলো বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের সুধাংশুর ছেলে সৌরভ দাস (২০) মৃত কুকিল মালাকারের ছেলে শ্রীনিবাস মালাকার (৭০)। 
 
আহত ৩ জন হলো, একেই গ্রামের জিতেন্দ্র সুমন মামলাকার, অজিত মালাকার, জন্টু মালাকার। তারা ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
শ্রীনির্বাস মালাকার এর ছেলে এডভোকেট রঞ্জিত মালাকার দাবী করেন, তাহার বাবা বয়স্ক ব্যক্তি। বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। তাই হঠাৎ অসুস্থ হলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
 
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, দুর্গা পুজোর বিজয়া দশমীতে হয়তো মাদক সেবনের কারনে দুইজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি নিচ্ছি। প্রতিবেদনের পরে বিস্তারিত বলা যাবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ