ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন


আপডেট সময় : ২০২৫-১০-০৪ ১৮:১৬:৩২
কাউখালীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাউখালীতে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালীতে শনিবার (৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছে, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন।

দাবিগুলোর ভিতর রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা অনুযায়ী ১৪ তম গ্রেড প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য ও পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা সহ ৬টি দাবী আদায়ের লক্ষ্যে তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাউখালী উপজেলা শাখার সভাপতি গোলাম রব্বানী রনি, সাধারণ সম্পাদক আল মামুন, জেলা অর্থ সম্পাদক রফিকুল ইসলাম,উপজেলা  অর্থ সম্পাদক আনোয়ার কবির, সদস্য মোঃ রেদোয়ান, তানিয়া আক্তার প্রমুখ।
 
এসময় বক্তব্য বলেন, বৈষম্যর শিকার ও স্বাস্থ্য সহকারীদের দাবি ন্যায্য ও যৌক্তিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি অবিলম্বে আমলে নিয়ে স্বাস্থ্য সহকারীদের উক্ত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করবে।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ