ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়ন বিএনপির ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা


আপডেট সময় : ২০২৫-১০-০৩ ২২:৪১:০৬
কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়ন বিএনপির ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা কেন্দুয়ায় মোজাফরপুর ইউনিয়ন বিএনপির ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৫ টার দিকে  মোজাফরপুর বাজার (বালুর মাঠে) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা সৈয়দ আলমগীর খসরু।
 
উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, মোজাপরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দীন ভুঞা।
 
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভুঞা (দুলাল), কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহকারী মহাসচিব রোটারিয়ান এম নাজমুল হাসান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন এর ডেপুটি এটোর্নি জেনারেল এ্যাড. মাসুদ রানা।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, পৌর বিএনপি সাবেক সাধারন সম্পাপক মজনুর রহমান খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহমেদ, নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজু, জেলা ওলামাদলের সাবেক সিনিঃ সভাপতি হুময়ুন কবির রতন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ মতিন রুমেন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান রাসেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রিপন প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা মাঠে কাজ করে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমরা আশাবাদী কেন্দুয়া আটপাড়া আসনে তৃণমূল এর যোগ্য নেতাকে তিনি মনোনীত করবেন। বক্তরা পুলিশ প্রশাসনকে স্বচ্ছতা রেখে কাজ করার জন্য আহবান করেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ