মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মির্জাগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, পটুয়াখালী জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় দুর্গা পূজার মহা নবমীতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর মেয়র মো. মোস্তাক আহমেদ পিনু, ডাঃ সাইফুল ইসলাম রনজু প্রমুখ।
এ সময় তাদের সঙ্গে ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, মো. গোলাম সরোয়ার মনজু, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সুজন, সদস্য মোবারক আলী মুন্সি, উপজেলা মহিলা দলের সভানেত্রী রাশিদা খানম মঞ্জু-সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
পরিদর্শন কালীন বিভিন্ন পূজা মন্দির কমিটির হাতে অনুদান তুলে দেন জেলা বিএনপি।