ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পতিত আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল : তামান্না

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০১ ২০:৫৪:১৫
পতিত আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল : তামান্না পতিত আওয়ামীলীগ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছিল : তামান্না
 
​নিজস্ব প্রতিবেদক

সিলেট মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেছেন, বাংলাদেশের মানুষ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

কিন্তু দুঃখজনকভাবে বিগত আওয়ামী রেজিমের সময়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য একাধিকবার এই সম্প্রীতিকে বিনষ্ট করা হয়েছিল। ধর্মীয় উৎসবে হামলা, সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ—এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড কখনোই বাঙালি সংস্কৃতি ও চেতনার প্রতিফলন নয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা রেখেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামীর বাংলাদেশকে সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।


বুধবার ও মঙ্গলবার সিলেট জেলা মহিলা দলের নেতৃবৃন্দকে নিয়ে নগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় মহিলাদল নেতৃবৃন্দ ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সবার মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সহমর্মিতা জোরদার করার আহ্বান জানান।

এসময় সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী ও জলি পুরকায়স্থ সহ মহিলা দল নেতৃন্দ উপস্থিত ছিলেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ