ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল


আপডেট সময় : ২০২৫-০৯-৩০ ২০:২৯:৪৪
কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল কেন্দুয়ায় যুবদল নেতা শামীম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়ায় গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ (খোকন) এর নেতৃত্বে মিছিলটি সাউদপাড়া মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যন্ড এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রতন। 
 
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি আক্কাস মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বকুল, পৌর কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক সিদ্ধু, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইলিয়াস আহমেদ, কেন্দুয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাকারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন মিন্টু, সারোয়ার জাহান জুয়েল, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমরান হাসান আফজাল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সোলাইমান, পৌর যুবদল নেতা মোঃ বাবর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম কচি, শফিকুল ইসলাম শফিক, প্রমুখ।
 
মিছিল শেষে বক্তারা বলেন, প্রশাসনের গাফলতির কারনে হত্যাকারীরা আজও ঘুরে বেড়াচ্ছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
 
বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ