ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধ- পত্রিকা হকার মা’কে মারধর


আপডেট সময় : ২০২৫-০৯-৩০ ১৯:৪৮:৫৬
বদরগঞ্জে জমি নিয়ে বিরোধ- পত্রিকা হকার মা’কে মারধর বদরগঞ্জে জমি নিয়ে বিরোধ- পত্রিকা হকার মা’কে মারধর
 
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  
 
রংপুরের বদরগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বোনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন দুই ভাই ও এক ভাতিজার বিরুদ্ধে।

এ ঘটনায় আহত মোছাঃ মাজেদা বেগম (৭২) বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাজেদা বেগম বদরগঞ্জ উপজেলা  পত্রিকা হকার মাসুদের মা।
 
অভিযোগ সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর মাসানডোবা গ্রামে গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাটি ঘটে। মাজেদা বেগম তার অসুস্থ মাকে দেখতে গেলে তার দুই ভাই অজিবার রহমান (৫০), মতিবার রহমান (৪৫) এবং ভাতিজা পরান (৩০) মিলে তাকে মারধর শুরু করে।
 
আহত মাজেদা বেগম জানান, একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তারা তাকে লাথি-ঘুষি মারে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।
 
স্থানীয়রা মাজেদা বেগমকে উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসা শেষে কিছুটা সুস্থ আছেন।
ভুক্তভোগী মাজেদা বেগম তার অভিযোগে আরও উল্লেখ করেছেন যে, বিবাদীরা প্রকাশ্যে হুমকি দিয়েছে। তাকে বসতবাড়ীতে প্রবেশ করতে দেবে না, জমি বুঝিয়ে দেবে না এবং সুযোগ পেলে তাকে হত্যা করবে।
 
মাসানডোবা গ্রামের অন্তত দশ জন নারী পুরুষ বলেন, আপন বোনকে মারধর ঘটনাটি সত্যি। আজিবার একজন মাথা গরম লোক। গ্রামের মানুষের সঙ্গে ওর বনিবনা হয়না। ওর বিচার হওয়া দরকার। 
 
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান যে, অভিযোগ দায়ের হয়েছে, এবং বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ