হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
পাহাড়ের পতিত অনাবাদি ভুমিতে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বান্দরবানে নাইক্ষ্যংছড়ি স্থানীয় কৃষকদের উন্নত প্রযুক্তিতে ফলজ চাষে উদ্বুদ্ধ করার লক্ষে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাইক্ষ্যংছড়ি আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে কৃষি ব্লক লোগাং, নাইক্ষ্যংছড়ি, বাইশারী, ঘুমধুম, দোছড়ি, সোনাইছড়ি, ৬০ জন কৃষককে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপ-পরিচালক (ভা:) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দীন উপস্থিত ছিলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ইনামুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার মাহমুদুল হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মুহিব্বুল্লাহসহ প্রশিক্ষনার্থী কৃষকগন উপস্থিত ছিলেন।