ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা প্রশাসকের মহতী উদ্যোগ হতদরিদ্র রাজন পেল পথের দিশা


আপডেট সময় : ২০২৫-০৯-৩০ ১৫:২৪:২০
জেলা প্রশাসকের মহতী উদ্যোগ হতদরিদ্র রাজন পেল পথের দিশা জেলা প্রশাসকের মহতী উদ্যোগ হতদরিদ্র রাজন পেল পথের দিশা
 
স্টাফ রিপোর্টারঃ 
 
গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মোঃ রাজন মিয়া, তার স্ত্রী ও চার সন্তানের অতিদরিদ্র পরিবারের দুঃসহ পরিস্থিতিতে দারিদ্র্যের কারণে সন্তান বিক্রির চেষ্টার খবর পৌঁছে যায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর কাছে।
 
খবরটি জানতে পারার সঙ্গে সঙ্গেই সমাজসেবার অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের মাধ্যমে জেলা প্রশাসক উদ্যোগ নেন রাজন মিয়ার পরিবারের পাশে দাঁড়ানোর।
 
এরই ধারাবাহিকতায় সোমবার (৩০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের উদ্যোগে মোঃ রাজন মিয়ার পুনর্বাসনের জন্য একটি অটোরিকশা প্রদান করা হয়। এর ফলে রাজনের পরিবার আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে এবং সন্তানদের সুরক্ষা নিশ্চিত হবে বলে আশা করা যাচ্ছে।
 
অটোরিকশা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর উপজেলা নির্বাহী অফিসার সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের এ মহতী উদ্যোগে আরো সহযোগিতা করেছে উন্নয়ন সংস্থা ব্র্যাক।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ