ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৯ ২০:৫৫:৫৪
কাউখালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত কাউখালীতে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি। 
 
পিরোজপুরের কাউখালীতে সোমবার ২৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার কঁচা নদীর তীরে বেকুটিয়া ব্রিজের নিচে ডলফিন চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে, ২০২৫/২৬ অর্থবছরে মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫ বাস্তবায়নে মৎস্যজীবীদের সাথে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সনামত।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক আব্দুল মান্নান, কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী,কাউখালী নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই নিয়াজ মোর্শেদ, জেলে ফেরদৌস হোসেন, মনির হোসেন, মোঃ শামীম প্রমুখ।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ