ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি জাহিদের পুজা মন্ডপ পরিদর্শন


আপডেট সময় : ২০২৫-০৯-২৯ ১৬:২০:৪৪
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি জাহিদের পুজা মন্ডপ পরিদর্শন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক এমপি জাহিদের পুজা মন্ডপ পরিদর্শন
 
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি:  

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব, শারদীয় দুর্গাৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন এবং ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, আর্থিক অনুদান এবং সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ও শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোঃ জাহিদুর রহমান জাহিদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব (শারদীয় দুর্গোৎসব) দুর্গাপূজা। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে। আবহমানকাল ধরে সনাতনধর্মালম্বীরা উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয়-মোঙ্গলীক আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।

এ উপলক্ষে তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর রোববার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার পক্ষ থেকে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোঃ জাহিদুর রহমান জাহিদ রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন, রাণীশংকৈল পৌরসভা, রাতোর ইউনিয়ন বাচোর ইউনিয়ন, নন্দুয়ার ইউনিয়ন, হোসেনগাঁও ইউনিয়ন ও লেহেম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন ভক্ত-অনুরাগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় উপস্থিত কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, ২ নং নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, ২ নং নেকমরদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম। এছাড়াও রাণীশংকৈল উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের সাংগঠনিক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় মোঃ জাহিদুর রহমান জাহিদ বলেন, সবার আগে দেশ, আর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে সকল ধর্মের মানুষ বাধাহীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করেন।

তিনি বলেন, বিএনপি সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, ধর্ম যার যার দেশ সবার। তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সকলকে বিএনপির ছায়াতলে আসার উদাত্ত আহবান জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ