ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিরান্দরি বিল থেকে গলিত লাশ উদ্ধার


আপডেট সময় : ২০২৫-০৯-২৮ ১৬:৩৮:০১
নেত্রকোণায় বিরান্দরি বিল থেকে গলিত লাশ উদ্ধার নেত্রকোণায় বিরান্দরি বিল থেকে গলিত লাশ উদ্ধার
 
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়ায় বিরান্দরি বিল থেকে গলিত ও অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি এটি নিখোঁজ যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের লাশ।
 
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বিরান্দরি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পুলিশ জানিয়েছে, ডিএনএ পরীক্ষার আগে লাশের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।
 
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজের দিন শামীম যে গেঞ্জি পড়েছিলেন উদ্ধার হওয়া লাশে সেটিই রয়েছে। এ বিষয়ে শামীমের বড় ভাই মামলার বাদী সাইফুল ইসলাম বলেন, “গেঞ্জির কলার দেখে আমরা নিশ্চিত হয়েছি এটি শামীমের লাশ। তবে ডিএনএ টেস্ট করলে আর কোনো সন্দেহ থাকবে না।”
 
মামলার তদন্ত কর্মকর্তা ও কেন্দুয়া থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, “উদ্ধার করা লাশটি কঙ্কালসার। তাই ডিএনএ পরীক্ষার জন্য লাশটি নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
 
উল্লেখ্য, শামীম ছিলেন গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা। তিনি মনকান্দা গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে। গত ৩ জুলাই নিখোঁজ হওয়ার পর তার মোটরসাইকেল শামুকজানী নদীর সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়।

পরে শামীমের বড় ভাই সাইফুল ইসলাম ২০ জনের নাম উল্লেখ করে আদালতের নির্দেশে থানায় মামলা করেন। মামলায় গ্রেফতারকৃত এক আসামি ছাড়া বাকি সবাই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ