ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ।


আপডেট সময় : ২০২৫-০৯-২৭ ২২:৪৬:০৫
হিজলায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ। হিজলায় ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ।

হিজলা প্রতিনিধি:

বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার।

জানা গেছে, ২৭ আগস্ট শনিবার, অবৈধ কারেন্ট জাল জব্দের জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার, ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেমানিয়া ইউনিয়ন এর ডিক্রির চর ছয়গা বাজারে ইউনুস মুন্সি তার  দোকান অবৈধ কারেন্ট জাল মজুদ করেছেন।

পরে (ইউএনও) স্যার এর নেতৃত্বে একটি টিম নিয়ে ইউনুস মুন্সীর দোকানে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া কারেন্ট জাল আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ সকল জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ