কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে, মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠানের কর্মী সম্মেলন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ প্রভাষক সন্তোষ কুমার এদবর, সিনিয়র শিক্ষক আব্দুর রহমান, লিটন কৃষ্ণ কর, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, নারী নেত্রী জাহানুর বেগম, মাহফুজা মিলি, শিউলি কর্মকার, সঙ্গীতা সমাদ্দার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।