ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক ব্যাক্তিকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ।


আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ১৮:২২:৪৫
বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক ব্যাক্তিকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ। বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় এক ব্যাক্তিকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ।
 
বদরগঞ্জ রংপুর প্রতিনিধি: 
 
রংপুরে বদরগঞ্জ উপজেলা মধুপুর ইউনিয়ন ময়নাকুড়ি ব্যাপারীপাড়া গ্রামে তুচ্ছ ঘটনায় গোলাম মোস্তফা (৫৫) নামে এক ব্যাক্তিকে মারধর করে। পরে তার কোমরের বাম দিকে আঘাত করে ফাটা জখম করে।

ঘটনাটি ঘটে ২০ সেপ্টেম্বর শনিবার দিনের বেলায়। এঘটনায় ভুক্তভোগী গোলাম মোস্তফা মূল হোতা অহিদুল হককে প্রধান অভিযুক্ত করে তিন জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
থানায় লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিনে গোলাম মোস্তফা শ্যালিকা রোজিনা বেগমে একটি বাছুর বিবাদী অহিদুল বাসার পাশে মাঠে ঘাস খাচ্ছিল। এসময় অহিদুল বাসা থেকে বের বাছুরকে দেখে পিছনের দিকে  আঘাত করে। এতে রোজিনা দেখে ফেলে তার দুলাভাই গোলাম মোস্তফা খবর দেয়।পরে গোলাম মোস্তফা অহিদুল বাসায় এসে তাকে গালমন্দ করে চলে যায়। পরে বিষয়টি অহিদুল তার লোকজন মিলে রাত ৯ টার দিকে বানুর মোড়ে গোলাম মোস্তফাকে একা পেয়ে মারধর করে। একপর্যায়ে অহিদুল এর হাতে বাসের ফালা দিয়ে মোস্তফার কোমড়ের বামদিকে ফাটা জখম করে।
 
নাম প্রকাশ না করার শর্তে ময়নাকুড়ি বানুরমোড় বাজারে অন্তত ৫ জন ব্যাক্তি বলেন, গোলাম মোস্তফাকে মারধর কথা সত্যি। এখানে বিএনপির এক ওয়ার্ড নেতা হালিম মিয়া অহিদুল পক্ষ নেওয়ার অভিযোগ তোলেন।
 
এবিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি হালিম মিয়া বলেন, গোলাম মোস্তফা ও তার শ্যালিকা অভিযোগ সত্য নয়। আমি এলাকায় ন্যায়ের পক্ষে কাজ করতে এতে কারো মনঃক্ষুণ্ণ হতে পারে। 
 
অভিযোগ বিষয়ে অহিদুল ইসলাম বলেন, আমি তাকে মারধর করেনি। বরং গোলাম মোস্তফা আমার বাড়িতে এসে দরজা ভেঙ্গে ঢুকে আমার স্ত্রী ও আমার ভাইকে মারধর করে। 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, এঘটনায় গোলাম মোস্তফা নামে এক ব্যাক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ