গভীর রাতে পুলিশ সুপার মহোদয়ের পূজা মণ্ডপ পরিদর্শন
আপডেট সময় :
২০২৫-০৯-২৫ ২০:১৫:০৩
গভীর রাতে পুলিশ সুপার মহোদয়ের পূজা মণ্ডপ পরিদর্শন
নারায়ণগঞ্জ থেকে শাহ কামাল সবুজঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে প্রতিমা তৈরি করতে পারে এবং পূজা উদযাপন করতে পারে সেজন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার যথেষ্ট তৎপর রয়েছেন।
তিনি গভীর রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় পুজা মণ্ডপগুলি সঙ্গীয় ফোর্স ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শন করছেন। যা এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো চলমান রয়েছে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জানাব, মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পূজা উদযাপন পরিষদের কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা এই মুহুর্তে আমার অন্যতম কাজ। যেন হিন্দুধর্মের এ সার্বজনীন উৎসবটি সুন্দর মতো পালিত হতে পারে। এসময় "ক" সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ হাসিনুজ্জামান এবং ফতুল্লা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শরিফুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স