ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে সিজারিয়ান অপারেশনে এক নবজাতকের মৃত্যু পরে পালিয়ে যায় ডাক্তার ও নার্স বিচার দাবিতে স্বজনদের কান্নার আহাজারি।

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৫-০৯-২৫ ১৪:১৭:৫৬
তালতলীতে সিজারিয়ান অপারেশনে এক নবজাতকের মৃত্যু পরে পালিয়ে যায় ডাক্তার ও নার্স বিচার দাবিতে স্বজনদের কান্নার আহাজারি। তালতলীতে সিজারিয়ান অপারেশনে এক নবজাতকের মৃত্যু পরে পালিয়ে যায় ডাক্তার ও নার্স বিচার দাবিতে স্বজনদের কান্নার আহাজারি।

মোঃ রেদোয়ান বরগুনা জেলা বিশেষ প্রতিনিধি।
 
বরগুনার তালতলী উপজেলা ইসলামিক হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে আবারও ঘটলো মর্মান্তিক ঘটনা।


জানা গেছে, তালতলী ইসলামিক হাসপাতালটিতে নেই কোনো দক্ষ ডাক্তার, নেই প্রশিক্ষিত নার্স। তথাকথিত হাতুরে ডাক্তার ও অদক্ষ নার্সদের দ্বারা দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে সিজারিয়ানের মতো জটিল ও গুরুত্বপূর্ণ অপারেশন।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের সময় অস্ত্রের আঘাতে নবজাতক গুরুতর আহত হয়। পরে শিশুটি মারা যায়। নবজাতকের লাশ হাতে পেয়ে পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়ে এবং হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।


এ ঘটনায় তালতলী এলাকাজুড়ে চরম ক্ষোভ বিরাজ করছে। স্বজনরা দোষীদের শাস্তি দাবি করে বলেন, “এ হাসপাতাল গুটি কয়েক হাতুরে ডাক্তার ও নার্সের মাধ্যমে মানুষের জীবন নিয়ে খেলছে। আমরা এর বিচার চাই।”


স্থানীয় সচেতন মহলও বলছে, অবিলম্বে তালতলীর এই বেসরকারি হাসপাতালটির কার্যক্রম তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, নইলে এ ধরনের ভয়াবহ ঘটনা আরও ঘটতে পারে।

 
ডাক্তার নুসরাত জাহানের আরো অনিয়ম দুর্নীতি ও অবৈধ সম্পদের বিবরণ নিয়ে দ্বিতীয় পর্বে একটি ভিডিও প্রতিবেদন আসছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ