নিজ স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজ স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নিজ স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র্যাব-১১,সিপিসি-১ এর অভিযানে গ্রেফতার ১।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিনড়ব অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ২০৩ জন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী- ০১ জন, আরসা সদস্য- ১৫ জন, জঙ্গি-০২ জন, হত্যা মামলায় ১৮১ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৮৪ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ২৬ জন গ্রেফতারসহ ১০৫ টি অস্ত্র, ১৩৪৮ রাউন্ড গোলাবারুদ উদ্ধার।
এবং ৪০২ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র্যাব-১১। পাশাপাশি ৭৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ৭৮ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৮২ জন, জেল পলাতক ৩৯ জন, প্রতারণার আসামী-১৭ জন সহ অন্যান্য অপরাধী প্রায় ৪৭০ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অজর্ন করতে সক্ষম হয়েছে।
গত ইং ১৪ সেপ্টেম্বর ২০১১ তারিখে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পুরাতন বাজার থ জনৈক করিম খানের ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে সখিনা বেগম (৩৮)’কে তার নিজ স্বামী কর্তৃক শ্বাসরোধ নিহতের ঘটনা ঘটে।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের ভাই আবুল হোসেন (৪৮) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখ ১৫/০৯/২০১১ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং’০৩) এর ১১(ক)। মামলার বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ শফিক মিয়াকে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় দোষী সাব্বস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের উদ্দেশ্যে র্যাব-১১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
ঘটনার সূত্র ও এজাহার পর্যালোচনায় জানা যায় যে, আসামী শফিক ও ডিসিস্ট সখিনা বেগম স্বামী স্ত্রী হওয়ার সুবাদে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানাধীন কাঁচপুর পুরাতন বাজারস্থ জনৈক করিম খান এর বাসায় একটি ঘর ভাড়া নিয়ে তাহারা বসবাস করিতেন। প্রায়ই আসামী শফিক যৌতুক এর জন্য তার স্ত্রী সখিনা বেগম কে শারিরীক ও মানষিক নির্যাতন করতেন।
ডিসিস্ট সখিনা বেগম এর পিতার অর্থনৈতিক অসচ্ছলতার কারনে যৌতুকের টাকা দেওয়া অসম্ভব ছিল। এরই প্রেক্ষিতে গত ইং ১৪/০৯/২০১১ তারিখ রাত্রি অনুমান ০১০০ ঘটিকার পরে আসামী শফিক ক্ষিপ্ত হয়ে ডিসিস্ট সখিনা বেগমকে তার নিজ ভাড়া বাসার শয়ন কক্ষে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। বাদী সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিসিস্ট সখিনা বেগমের মৃত দেহ দেখতে পায়। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে নিহতের ভাই আবুল হোসেন (৪৮) বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-২৪, তারিখ ১৫/০৯/২০১১ ইং, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং’০৩) এর ১১(ক)।
মামলার বিচার কার্য শেষে বিজ্ঞ আদালত আসামী মোঃ শফিক মিয়াকে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারায় দোষী সাব্বস্ত করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ অভিযান শুরু করে।
পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকা হতে ইং ২৩/০৯/২০২৫ তারিখ ১২০৫ ঘটিকায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ১। মোঃ শফিক মিয়া (৪৫), পিতা- মোঃ কুদ্দুস, সাং-দক্ষিণ লক্ষণখোলা, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স