ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় টাইফয়েড টিকাদান প্রচারণার সমন্বয় সভা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ১৭:২৫:২০
কেন্দুয়ায় টাইফয়েড টিকাদান প্রচারণার সমন্বয় সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় টাইফয়েড টিকাদান প্রচারণার সমন্বয় সভা অনুষ্ঠিত
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় টাইফয়েড টিকাদান প্রচারণার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাঈম হোসেন এবং মেডিকেল অফিসার ডাঃ শহীদুল আলম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমদাদুল হক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী।
 
সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আসাদুজ্জামান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, কেন্দুয়া রিপোর্টাস ক্লাবের সাধারন সম্পাদক লাইমুন হোসেন ভুঞা, উপজেলা আইসিটি কর্মকর্তা আজিজুল হক, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক ওয়াহিদ, স্বাস্থ্য পরিদর্শক লুৎফর রহমান ভূঁইয়া প্রমুখ।
 
সভায় বক্তারা টাইফয়েড টিকাদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ