ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অসাস্থ্যকর পরিবেশে কেক-রুটি উৎপাদন নিউ ঢাকা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা


আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ১৪:৩১:৪৭
অসাস্থ্যকর পরিবেশে কেক-রুটি উৎপাদন নিউ ঢাকা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা অসাস্থ্যকর পরিবেশে কেক-রুটি উৎপাদন নিউ ঢাকা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
 
ফাহাদ মোল্লা
 
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, পাউরুটি ও বিস্কুট তৈরি করার অভিযোগে একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এর নেতৃত্বে ধাইসার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন শ্রীনগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা এবং শ্রীনগর থানা পুলিশের একটি টিম।
 
মনিটরিং চলাকালে দেখা যায়, স্থানীয় নিউ ঢাকা বেকারি নামের প্রতিষ্ঠানটি অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি ও বিস্কুট উৎপাদন করছে। উৎপাদন প্রক্রিয়ায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হয়নি এবং কারখানার ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছিল। এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোঃ হবি মিয়া-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা জানান, স্বাস্থ্যঝুঁকি তৈরি করে জনগণের খাদ্যের মান নিয়ে কোনো প্রকার অবহেলা বরদাশত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, খাদ্যপণ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর উৎপাদন বন্ধ করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোনোভাবেই খেলা করার সুযোগ দেওয়া হবে না।
 
অভিযান সম্পর্কে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় কিছু বেকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খাদ্য উৎপাদন করে আসছে, যা শিশু-কিশোরসহ ভোক্তাদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ। প্রশাসনের এমন পদক্ষেপে ভোক্তাদের অধিকার সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ