ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য ১১টি গাড়ি আটক।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ১৩:৫০:৪৭
মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য ১১টি গাড়ি আটক। র‍্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য ১১টি গাড়ি আটক।

​নিজস্ব প্রতিবেদক

র‍্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে অবৈধ ৪৫টি ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য ১১টি গাড়ি আটক।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

সাম্প্রতিক সময়ে সিলেট নগরে যানজট তীব্র আকার ধারণ করেছে। ব্যাটারি চালিত অটোরিকশার জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় সবসময় যানজট লেগে থাকে এবং দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

এরই প্রেক্ষিতে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিলেট মেট্রোপলিটন পুলিশের যৌথ অভিযানে সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অদ্য ২২/০৯/২০২৫ ইং তারিখ আনুমানিক ০৮.০০ ঘটিকা থেকে ১৪.০০ ঘটিকা পর্যন্ত সিলেট নগরীর পাঠানটুলা পয়েন্ট, হুমায়ুন রশিদ চত্বর ও নাইওরপুল এলাকা থেকে ব্যাটারি চালিত অবৈধ ৪৫টি অটোরিকশা ও অন্যান্য ১১টি (পিকআপ, লেগুনা, সিএনজি) সহ মোট ৫৬টি গাড়ি আটক করা হয়।সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে র‌্যাব-৯ এর এধরনের অভিযান অব্যাহত থাকবে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ