ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নবগঠিত জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।


আপডেট সময় : ২০২৫-০৯-২১ ১৮:১৫:০৪
নেত্রকোনায় নবগঠিত জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত। নেত্রকোনায় নবগঠিত জাতীয়তাবাদী ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টারঃ
 
জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোনা জেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। 
 
জাতীয়তাবাদী ওলামা দল নেত্রকোনা জেলা শাখার আহবায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনিম আলমের সভাপতিত্বে সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানী’র সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।
 
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু,  জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ কারী মিছবাহ উদ্দিন তালুকদার মাসুদ।
 
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমূখ।
 
সভায় প্রধান অতিথি হিসেবে ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, জামায়াতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পি আর পদ্ধতির নামে নির্বাচনকে প্রলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। দেশের মানুষ ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে প্রতিটি পাড়া, মহল্লা,ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে দলকে সুসংগঠিত করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ