ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০৯-২১ ১৫:৪৬:৩৭
কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত কাউখালীতে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে খেলা অনুষ্ঠিত
 
কাউখালী প্রতিনিধি।
 
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বদরপুর ও বৌলাকান্দা যুব সমাজের উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে।
 
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় নাঙ্গলী একাদশ ২-১ ব্যবধানে বদরপুর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন দলকে ফ্রিজ ও রানার দলকে এলইডি টিভি পুরস্কার হিসেবে দেওয়া হয়। 
 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিকসন, বদরুদ্দোজা মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা গিয়াস উদ্দিন অলি, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এম শহিদুল আলম বাদল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ