মাধ্যমিক শিক্ষার উন্নয়ন মুখ্য নয়, শিক্ষা ক্যাডার চায় আধিপত্য, চায় মাধ্যমিকের নিয়ন্ত্রণ!
মাধ্যমিক শিক্ষার উন্নয়ন মুখ্য নয়, শিক্ষা ক্যাডার চায় আধিপত্য, চায় মাধ্যমিকের নিয়ন্ত্রণ!
মো. ওমর ফারুক
ইতোমধ্যে নানাভাবে অধিদপ্তর আলাদা করার বিষয়টি আটকে দিতে যার উপর নাই চেষ্টা করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তাগণ। তবে ঠেকানোর চেষ্টা করেও না পারলে মাধ্যমিক আলাদা হলেও শিক্ষা ক্যাডারের আপত্তি নেই বলে রুপালি বাংলাদেশকে জানিয়েছেন ক্যাডারের মর্যাদা রক্ত সংরক্ষণ কমিটির আহবায়ক জনাব কামাল আহমেদ। তবে তিনি বলেছেন "যদি নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে!
মূল কথা হচ্ছে-মাধ্যমিক শিক্ষা বার শিক্ষার উন্নয়ন তাদের কাছে মুখ্য বিষয় নয়, কর্তৃত্ববাদী চিন্তা থেকে তাঁরা বের হতে পারছেন না! এটাই হল চরম সত্য! আর এখানেই যত সমস্যা! আর এই কর্তৃত্ববাদী চিন্তার কারণেই মাউশিতে মাধ্যমিক তথা বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক-কর্মকর্তাগণ দীর্ঘদিন ধরে অবহেলিত, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্থ হয়ে আসছেন! মাউশিতে মাধ্যমিক উইং যেন সৎ ভাই! বরাবরই বিমাতা সুলভ আচরণ করা হয়ে থাকে মাধ্যমিক শিক্ষকদের প্রতি!
কিন্তু কেন?!
বিদ্যালয় পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষক কর্মকর্তাগণ ২০-২৫ এমন কি ৩০ বছর চাকরি করেও শত শত শূন্য পদ থাকা সত্ত্বেও তাদের কাঙ্খিত পদোন্নতি থেকে বঞ্চিত হয়ে রয়েছেন! দীর্ঘদিন ধরে বকেয়া টাইম স্কেল/ সিলেকশন গ্রেড দেওয়া হচ্ছে না! অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগে সম গ্রেডের এমনকি নিম্ন গ্রেড থেকে তাদের পদগুলো নবম গ্রেডে উন্নীত হলেও সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদটিকে নবম গ্রেডে উন্নীত করে একটি চার স্তরীয় একাডেমিক পদসোপান এর মাউশি থেকে প্রস্তাব মন্ত্রণালয় প্রেরণ করা হচ্ছে না! যে দেশে ১৪ তম গ্রেড থেকে নবম গ্রেডে কর্মচারীর পদোন্নতি হয়, সেখানে স্বাধীনতার পর থেকে দশম গ্রেডে কর্মরত শিক্ষকদের নবম গ্রেডে পদ উন্নয়ন হলে শিক্ষা ক্যাডারদের জাত যাবে বলে অনেকেই মনে করেন! যেখানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের সম গ্রেডের এবং পরস্পর বদলি যোগ্য পিটিআই ইন্সট্রাক্টর পদটি বহু আগেই নবম গ্রেডে উন্নীত হয়েছে। ১৯৭৩ সালের পে স্কেল থেকে ২০০৫ সালের পে স্কেল পর্যন্ত বিভিন্ন সময়ে সমগ্রেডের এবং নিম্নগ্রেডের আরো অনেকগুলি পদ যেমন: সাব রেজিস্টার, উপজেলা শিক্ষা অফিসার, সমাজ সেবা কর্মকর্তা, পুলিশ পরিদর্শক ইত্যাদি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, শুধুমাত্র সরকারি মাধ্যমিক স্তরের এই শিক্ষকগণের মর্যাদা নবম গ্রেডে উন্নত করা হয়নি; যা সত্যি হতাশা জনক!
ইতোমধ্যে একাধিক মিটিংয়ে শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদে আশ্বিন মাউশির একাধিক ডিজি মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করে মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ যে কথাগুলি বলেছিলেন তা হল: এন্ট্রি পদ নবম গ্রেড ভিত্তিক একটি চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়ন এবং ১৯৮১ সালের বিসিএস বিধিমালাটির সংশোধনপূর্বক বিদ্যালয় ও পরিদর্শন শাখার ক্যাডার সিডিউল ভুক্ত শুণ্য পদ সমূহে পদোন্নতি প্রদানের উদ্যোগ গ্রহণ করা এবং দীর্ঘদিনের সিলেকশন গ্রেড সমস্যার সমাধান। কিন্তু দীর্ঘদিন ধরে শিক্ষকদের এই যৌক্তিক এবং ন্যায্য দাবি-দাওয়া নিয়ে কোন প্রকার উদ্যোগ ও দৃশ্যমান কর্ম তৎপরতা মাউশির ডিজি পক্ষ থেকে গ্রহণ করা হয়নি!
এসব কারণে মাধ্যমিক শিক্ষকগণ এবার তাদের ন্যায্য হিস্যা বুঝে নিতে চান। প্রায় ১৬ হাজার শিক্ষক-কর্মকর্তা তাই এবার মাঠে নেমেছেন তাদের অধিকার আদায়ের জন্য। মাধ্যমিকের জন্য একটি আলাদা অধিদপ্তর এই সেক্টরে কর্মরত শিক্ষকগণের দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন। তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আলাদা অধিদপ্তরের প্রজ্ঞাপন দেখতে চান। একই সাথে আগামী ০৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষক পদটিকে নবম গ্রেডে উন্নীত করার ঘোষণা চান। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে বিশ্ব শিক্ষক দিবসেই তারা সারাদেশে একযোগে ৬৪ জেলার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। যা ' গত ১০ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও এন্ট্রি পদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও ঢাকা অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) ডক্টর মুস্তাফিজুর রহমান ঘোষণা করেছেন। শিক্ষক নেতৃবৃন্দের মাধ্যমে জানা গেছে ঐদিন ৬৪ জেলায় সংবাদ সম্মেলন করে তারা ঢাকায় শিক্ষক মহাসমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করবেন।
লেখক
সমন্বয়ক,
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)
কেন্দ্রীয় সমন্বয় কমিটি
ও
মুখপাত্র,
স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন জাতীয় কমিটি।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স