ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমান গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২১ ১২:৪৮:১২
বিপুল পরিমান গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। বিপুল পরিমান গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাট ও বাহুবল থেকে পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিলসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন পশ্চিম পাকুরিয়া ডিসিপি হাই স্কুলের পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালীন সময়ে গত ১৯/০৯/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২১.৩০ ঘটিকা সময়ে চুনারুঘাট থেকে আসা একটি নীল রংয়ের সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দিলে সিএনজিটিকে থামিয়ে এর চালক ও একজন যাত্রী পালানোর চেষ্টা করলে উক্ত ব্যক্তিদ্বয়কে ধৃত করে। অতঃপর তাদেরকে পালানোর কারণ জিজ্ঞাসা করলে সঠিক কোন সদুত্তর দিতে পারেনি।

পরবর্তীতে গভীরভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানায় যে, তাদের সিএনজির ভিতরে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। অতঃপর তাদের নিজ হাতে বাহির করে দেওয়া মতে তাদের হেফাজতে থাকা সিএনজিতে যাত্রী বসার সিটের পিছনে মালামাল রাখার জায়গা হতে ১০টি প্যাকেট সাদা রংয়ের স্কচ টেপ দ্বারা প্যাচাঁনো নীল রংয়ের পলিথিনের ভিতর কাঠের গুড়া মিশ্রিত ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ১। মোঃ জুয়েল মিয়া (৪৫) (চালক), পিতা- মৃত নুরুজ্জামান, সাং- সিড়িকান্দি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ এবং ২। মো: লিটন মিয়া (৩২), পিতা- মৃত আ: জাহির, সাং- বড়াইল, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। ৩। এছাড়াও, অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৯/০৯/২০২৫ ইং তারিখ আনুমানিক রাত ১৯.৩৫ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ০৬নং মিরপুর ইউনিয়নের অন্তর্গত আব্দুল্লাপুর এলাকায় চেকপোষ্ট স্থাপন করে ৯০ বোতল ফেনসিডিলসহ ০৩ জন ব্যক্তিকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন- ১। মোঃ শান্ত (২২), পিতা- শাহজান সর্দার, সাং- কিছমত বাকছি, থানা- শাদুল্লাহপুর, জেলা- গাইবান্ধা, ২। তামিম ইকবাল (২২), পিতা- লোকমান বক্স, থানা- খিলগাঁও, জেলা- ঢাকা এবং ৩। মো: রায়হান মোল্লা (২৫), পিতা- রিপন মোল্লা, সাং- ঘোড়াশাল, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ