হোসেনপুরে আরাফাত রহমান কোকোর স্মৃতিতে গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট।
মাহফুজ রাজা, স্টাফ রিপোর্টার:
ক্রিড়াই শক্তি, ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, এমন প্রতিপাদ্য বুকে লালন করে কিশোরগঞ্জের হোসেনপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরনে অজপাড়াগাঁয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সিদলা ইউনিয়নের সাহেবের চর ভাটিপাড়া ব্রম্মপুত্র নদের তীরবর্তী মাঠে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।
টান টান উত্তেজনাপূর্ণ এ খেলায় কারা নির্যাতিত নেতা সিদলা ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ আহমেদ।
খেলাটি উদ্বোধন করেন, সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাসার। পরিচালনার দ্বায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক স্বপন আহমেদ।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল হক ইতালী প্রবাসী, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান, সিদলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন আহমেদ সুমন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, রাসেল মিয়া,ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার সুরুজ আলী ৯০ মিনিটের এ খেলায় ২-১ গোলে জয়লাভ করেন, অবিবাহিতরা। প্রথম পুরস্কার ছিলো বিজয়ীদলের এলইডি টিভি ও রানার্স আপ পুরষ্কার ছিলো একটি খাসি। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।