ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমান ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২০ ১৪:৪৪:১৬
বিপুল পরিমান ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বিপুল পরিমান ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

​নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের লস্করপুর থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এছাড়াও, যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯, সদর কোম্পানী এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ০৮:৫০ ঘটিকায় হবিগঞ্জ জেলার সদর থানা এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সূত্রে সংবাদ পায় যে, সিলেট হতে ঢাকাগামী নীল রংয়ের এপাচি নাম্বার বিহীন একটি মোটর সাইকেল নিয়ে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য হবিগঞ্জে আসছে।

উক্ত সংবাদ পেয়ে আভিযানিক দলটি ঘটনাস্থল সিলেট টু ঢাকাগামী মহাসড়ক এর হবিগঞ্জ জেলার সদর থানাধীন ১০নং লস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লস্করপুর রেলক্রসিং হতে ২০০ মিটার দক্ষিণে রাস্তার পূর্ব পাশে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি পরিচালনা করা কালীন সময়ে অনুমানিক ০৯.২০ ঘটিকার সময় সিলেট থেকে আসা নীল রংয়ের এপাচি নাম্বার বিহীন একটি মোটর সাইকেল দেখতে পেয়ে থামানোর জন্য সংকেত দিলে মোটর সাইকেলটিকে ঘটনাস্থলে থামিয়ে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে ধৃত করা হয়।

ধৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, মোটর-সাইকেলের পেছনে বসার স্থানে সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ফেনসিডিল রয়েছে। পরবর্তীতে প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তার দেখানো ও নিজ হাতে বাহির করে দেয়া মতে ৯৯ বোতল ফেনসিডিল ও মোটর সাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ রাসেল মিয়া (২৭), পিতা- মোঃ আঃ হাকিম, সাং- চর গোবিন্দপুর, থানা- কোতয়ালী, জেলা- ময়মনসিংহ। 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ