ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশাশুনিতে অনুষ্ঠিত হলো স্বপ্ন সারথিদের স্বপ্নের মেলা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৯ ২১:৫০:৪৩
আশাশুনিতে অনুষ্ঠিত হলো স্বপ্ন সারথিদের স্বপ্নের মেলা আশাশুনিতে অনুষ্ঠিত হলো স্বপ্ন সারথিদের স্বপ্নের মেলা
 
এম এ আছাদ, নিজস্ব প্রতিনিধিঃ
 
সাতক্ষীরার আশাশুনিতে কিশোরীদের ২বছর ব্যাপী জীবন দক্ষতা প্রশিক্ষন “নিজেকে জানি জীবন গড়ি” এই স্বপ্নকে ধারণ করে অনুষ্ঠিত হলো স্বপ্নসারথি কিশোরীদের স্বপ্নের মেলা ২০২৫।

উপজেলার আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা, আদালতপুর, দুর্গাপুর ও কদন্ডা স্বপ্নসারথি দল, বড়দল ইউনিয়নের উত্তর বড়দল, দক্ষিণ বড়দল ও বুড়িয়া স্বপ্নসারথি দল, আনুলিয়া ইউনিয়নের উত্তর একসরা ও মধ্য একসরা এবং খাজরা ইউনিয়নের চেউটিয়া স্বপ্ন সারথি দলে এ স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়।
 
ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আওতাধীন “জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন” কর্মকান্ডের উদ্যোগে উপজেলাধীন ১০টি স্বপ্নসারথি দলে এ স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহ জুড়ে এ মেলায় কিশোরীরা বাল্যবিবাহ রোধে নিজ নিজ চিত্রকর্ম দিয়ে তিনটি করে স্বপ্নের স্টল সাজিয়ে নেচে গেয়ে আনন্দ উল্লাসে  তাদের আগামীর স্বপ্ন ফুটিয়ে তোলে।
 
কিশোরীদের আয়াজনে এ স্বপ্নের মেলায় উপস্থিত থেকে মেলা পরিচালনা করেন, ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসুচির আশাশুনি উপজেলার সমন্বিত উন্নয়ন অফিসার পলাশ মিয়া, কর্মসুচি সংগঠক কামরুল হাসান, সুমন শেখ, সুরাইয়া খাতুন, আব্দুল্লাহ মোড়ল, তাসিন হোসাইন সাব্বির, শেখ হাসিবুল ইসলাম, মনিরুল ইসলাম। রিজিওনাল ম্যানেজার সুমন চন্দ্র দে ও স্পেশালিষ্ট নয়ন কুমার ঘোষ-র দিক নির্দেশনায় মেলা পরিচালনার সার্বিক তত্বাবধান করেন এলাকা ব্যবস্থাপক আছাদুল ইসলাম।
 
উল্লেখ্য, স্বপ্নসারথি দল হলো ব্র্যাকের উদ্যোগে এলাকায় বাল্যবিবাহ রোধে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের সংগঠন। আশাশুনি উপজেলায় এরকম ১০টি দল রয়েছে। প্রতিটি দলে ২৫জন করে কিশোরী রয়েছে। প্রতি মাসেই প্রতিটি দলে ১টি করে জীবন দক্ষতা মূলক সেশন অনুষ্ঠিত হয়। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এর যাত্রা শুরু হয়।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ