ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ আত্মসাৎ: অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-১৭ ১৯:২৫:১২
নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ আত্মসাৎ: অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন নান্দাইলে মুক্তিযোদ্ধা বানানোর নামে অর্থ আত্মসাৎ: অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক- তৌহিদুল ইসলাম সরকার:

ময়মনসিংহের- নান্দাইল উপজেলায় মুক্তিযোদ্ধা বানানোর প্রলোভন দেখিয়ে ১২ জনের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ খানের বিরুদ্ধে।

বুধবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ– কিশোরগঞ্জ মহাসড়কের সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সামনে সাধারণ জনগণ ও ভুক্তভোগীদের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অভিযোগ করা হয়, মামুনুর রশিদ খান মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে প্রতারণার আশ্রয় নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন পেরিয়ে গেলেও তিনি মুক্তিযোদ্ধা বানানোর প্রতিশ্রুতি পূরণ করেননি, বরং নানা অজুহাতে সময়ক্ষেপণ করে যাচ্ছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং অর্থ ফেরতের জোর দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ