ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটি বাসীকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কবির জোমাদ্দার


আপডেট সময় : ২০২৫-০৯-০১ ০১:০৫:২৪
নলছিটি বাসীকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কবির জোমাদ্দার নলছিটি বাসীকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন কবির জোমাদ্দার


নলছিটি প্রতিনিধি : আগামীকাল ১লা সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নলছিটি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”
 
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিএনপি আপসহীনভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি আবারও জনগণের আস্থা অর্জন করে দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।”
 
আলহাজ্ব কবির হোসেন জোমাদ্দার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বিএনপির প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের সফলতা কামনা করেন।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সকল নেতাকর্মীকে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ