বরিশালের শিবির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আব্দুল্লাহ্ মো.তাহেরের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরী ও বিশ্ববিদ্যালয়ের থানা দায়িত্বশীলদের সাথে মত বিনিময়ে করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ২১ জুন শনিবার সন্ধ্যায় জেলা মডেল মসজিদের হল রুম উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও বরিশাল মহানগর সেক্রেটারি হাসান নাঈমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম মহানগর প্রচার সম্পাদক রাশেদুল হাসান, মহানগর অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজনসহ অন্যন্য নেতৃবৃন্দ।