ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৯-২১ ২০:৫৪:৩৭
মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন মির্জাগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির পটুয়াখালী জেলা শাখার অনুমোদনে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। জেলা শাখার আহ্বায়ক পরিমল কুমার রায় ও সদস্য সচিব সুকান্ত চন্দ্র দাস স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

​​​​​​এতে বিজয় কৃষ্ণ শীলকে আহ্বায়ক এবং পঙ্কজ সরকারকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে বিদ্যাসাগর কুণ্ডু, নির্মল চন্দ্র রায়, শিপলু সরকার, বর্ধিষ্ণু চন্দ্র হাওলাদার, কালু কর্মকার, তারক দাস, রতন দেবনাথ, মিঠু পোদ্দার ও সুমন অধিকারীসহ কয়েকজনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে মির্জাগঞ্জ উপজেলায় সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখা এবং সামাজিক বিভিন্ন বিষয়ে সংগঠনের কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের মতে, একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হবে। নতুন কমিটির দায়িত্বশীলরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বিভিন্ন সময়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মির্জাগঞ্জ উপজেলা শাখায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ