পথশিশুদের খেলাধুলায় উৎসাহ দিতে ছাত্রদলনেতা বাসিতের ব্যতিক্রমী উদ্যোগ

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ১১:৩৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ১১:৪০:১৫ অপরাহ্ন
নিজস্ব  প্রতিবেদক 

সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের সঙ্গে ভাগাভাগি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন


বাসিত। শিশুদের হাতে খেলাধুলার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের মাঝে খাবার বিতরণ করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ভিক্টোরিয়া পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দের অংশীদার করতেই এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে ছিন্নমূল ও পথশিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়। এই বিষয়ে বাসিত জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন সামাজিক, সৃজনশীল ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়েছে। তিনি বলেন, পথশিশুদের মধ্যে থাকা সম্ভাবনাময় প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং তাদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলায় উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, ছোট ছোট সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা ও মানবিক মূল্যবোধ বাড়ানো এবং একটি সাম্য, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতেই ছাত্রদল এ ধরনের

কার্যক্রম অব্যাহত রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষার্থীকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিরা জানান, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের খেলাধুলার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজের অন্যদের মধ্যেও তাদের প্রতি দায়িত্ববোধ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com