দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মোহাম্মদ সেলিম উদ্দিন

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৬:৪৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৬:৫৪:১৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের পার্ক ও খেলার মাঠে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত উত্তরা মডেল থানার উদ্যোগে আয়োজিত এ গণসংযোগে তিনি সরাসরি অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের দাওয়াতি কার্যক্রমের গুরুত্ব তুলে


ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ফজরের নামাজ আদায় করে মানুষের কাছে দ্বীনের কথা ও ভালো কাজের আহ্বান নিয়ে বের হওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের সূরা ফুসসিলাতের ৩৩ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহর দিকে আহ্বানকারী ও সৎকর্মশীল ব্যক্তির কথাই সর্বোত্তম। গণসংযোগের সময় শুধু পরিচিতি বা লিফলেট বিতরণের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। সেলিম উদ্দিন বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধার্মিক, সৎ, চরিত্রবান ও নিঃস্বার্থ নেতৃত্ব প্রয়োজন—এই বক্তব্যের সঙ্গে সাধারণ মানুষের দ্বিমতের সুযোগ নেই। তিনি আরো বলেন, দাওয়াতি কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। শুধু সকালে নয়, বিকালেও গণসংযোগ চালানোর পাশাপাশি সহযোগী, কর্মী, দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী, নতুন ভোটার ও নতুন সমর্থকদের সঙ্গে নিয়ে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। গণসংযোগে দেশের মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের বিষয়টিও তুলে ধরে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সম্প্রতি ঢাকায় ছিনতাইকারীদের হামলায় এক নারী শিক্ষিকার নিহত হওয়ার এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের জন্য নয়; বরং এটি সকল সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। তিনি আরও বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ এমন একটি সমাজ চায়, যেখানে অন্যায়ের বিচার হবে, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে এবং সৎ, যোগ্য, চরিত্রবান ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনা, মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার ও সুশাসনের পক্ষে জনমত গড়ে তোলার মাধ্যমে দাওয়াতি ও গণসংযোগ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান

তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উত্তরা মডেল থানার আমীর ও মহানগরী উত্তরের মজলিশে শূরা সদস্য জনাব এডঃ মোঃ ইব্রাহিম খলিল, নায়েবে আমীর জনাব হারুন অর রশিদ তারেক, উত্তরা পশ্চিম থানার সেক্রেটারী ফিরোজ আলম, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাও মোঃ মাহফুজুর রহমান, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জনাব সালাউদ্দিন আহমেদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com