ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে পি'টু'নি, হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ০২-০৯-২০২৬ ০৫:৩৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৯-২০২৬ ০৫:৩৯:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর সেনবাগের উত্তর মানিকপুর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ মীমাংসায় গিয়ে উপজেলার অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. হারুনুর রশিদ হারুন মারধরে গুরুতর আহত হয়েছেন।

 

সর্বশেষ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এর আগে  মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কানকিরহাট বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাকে মারধরের ঘটনা ঘটে।

 

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত বিএনপি নেতা হারুনকে উদ্ধার করে প্রথমে সেনবাগ সরকারি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার উত্তর মানিকপুর ও বীরকোর্ট এলাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ নিয়ে বিরোধ ও সংঘাত হয়। এতে বীরকোট গ্রামের একজন আহত হয়। ঘটনার মীমাংসার জন্য মঙ্গলবার রাতে উপজেলার কানকিরহাট বাজারে একটি সালিশ বৈঠক হয়। সালিসি বৈঠক থেকে ফেরার পথে বিএনপি নেতা হারুনের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

 

সেনবাগ থানার ওসি আবদুর রহিম সরকার বুধবার দুপুরে বলেন, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে বিএনপি নেতা হারুন রশিদের উপর হামলার ঘটনার খবর পেয়েছি। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঘটনার ব্যাপারে থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ ফেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com