চবিতে ছাত্রদলের বি'রু'দ্ধে হলের সিট দ'খ'লে'র অ'ভি'যো'গ, শিক্ষার্থীদের স্মারকলিপি

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০৭:৪৭:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সোহরাওয়ার্দী হলের সিট দখলের চেষ্টা, হল প্রভোস্টকে হুমকি অভিযোগ ওঠেছে। এ ঘটনার তদন্ত ও বিচার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা।

 


মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সোহরাওয়ার্দী হলের ভিপি নেয়ামতুল্লাহ আল ফারাবী ও জিএস নূরনবী সোহান উপস্থিত ছিলেন।

 

স্মারকলিপিতে সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা সিট দখলের চেষ্টার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি সোহরাওয়ার্দী হলে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অবৈধভাবে সিট দখলের চেষ্টা করার অভিযোগ ওঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে হল সংসদের সভাপতি এবং হলের প্রভোস্টকে ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়।

 

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বলপ্রয়োগ, প্রভাব বিস্তার কিংবা হুমকির মাধ্যমে সিট দখলের চেষ্টা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মনীতি ও শৃঙ্খলার পরিপন্থী। একই সঙ্গে হল সংসদের সভাপতি ও প্রশাসনিক দায়িত্বে থাকা প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগও বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশের জন্য উদ্বেগজনক।

 

স্মারকলিপিতে আরো বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ, শিক্ষাবান্ধব ও সহাবস্থানমূলক পরিবেশ বজায় রাখার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার, অবৈধ দখলদারিত্ব কিংবা হুমকির সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা কাম্য নয়।

 

শিক্ষার্থীরা অভিযোগটির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে হলে সিট দখল কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও নির্বাচিত প্রতিনিধিদের হুমকি দিতে না পারে, সে জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

 

এ ছাড়াও সদ্য পদত্যাগ করা সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানকে তার পদে পুনর্বহালের দাবিও জানানো হয় স্মারকলিপিতে।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com