পুলিশের গাড়িতে স'জো'রে ধা'ক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’

আপলোড সময় : ০১-০৯-২০২৬ ০১:৩৯:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৯-২০২৬ ০১:৩৯:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক
ইসলামাবাদে পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চালকবিহীন গাড়ির (টেসলা) লাইভ উদ্ভাবন প্রদর্শনী দেখানোর সময় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও কৌতুকের সৃষ্টি করেছে।

 

অ্যাবোটাবাদের প্রযুক্তি উৎসাহী এহসান জাফরের উদ্ভাবিত এই স্বয়ংক্রিয় গাড়িটি নিয়ে প্রতিবেদন করছিলেন সাংবাদিক মুহাম্মদ আলিজাহ। তিনি ডন-কে জানা, ইন্টারনেট ও স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয় এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

 

ইসলামাবাদের ডি-চক এলাকায় ধারণ করা ভিডিওতে দেখা যায় গাড়িটি হস্তচালিত ব্রেক টানা সত্ত্বেও পুলিশের গাড়িতে আঘাত করে। সাংবাদিক আলিজাহ জানান, উচ্চ নিরাপত্তা বেষ্টিত ফাঁকা এলাকায় ঘটনাটি ঘটায় বড় ধরনের বিপদ ঘটেনি, তবে জনবহুল রাস্তায় এমনটি হলে তা মারাত্মক হতে পারত।

 

এই দুর্ঘটনার পর ভারতীয় অভিনেতা রণবীর শোরে ভিডিওটি পুনঃশেয়ার করে রসাত্মক মন্তব্য করেন। এছাড়া পাকিস্তানের নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মজাদার মন্তব্যের মাধ্যমে উদ্ভাবনটির সমালোচনা ও রসবোধ প্রকাশ করেন।

 

নিরাপত্তা নিশ্চিত করে প্রযুক্তিগত গবেষণা চালনার ওপর জোর দিয়ে সাংবাদিক আলিজাহ এই ঘটনাটিকে সমালোচনা না ভেবে একটি দায়িত্বশীল সতর্কতা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com