জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৫৩:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৯:৫৬:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশন ভবনের ‘ই এ চৌধুরী মিলনায়তনে’ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী।


তিনি বলেন, ‘আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিশ্বনবী (সা.)-কে যেভাবে সম্মানিত করেছেন, আমাদেরও সেভাবেই তাঁর শান-মান ও মর্যাদা তুলে ধরতে হবে।’ তিনি উপস্থিত ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে আরও বলেন, মহানবী (সা.)-এর পরিভাষা ও পরিচয় উপস্থাপনে কোরআন নির্দেশিত মেথডোলজি বা পদ্ধতি অনুসরণ করাই সমীচীন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সেন্টার ফর ইসলামিক রিসার্চ অ্যান্ড কালচার (সিআইআরসি)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে পরিষদের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট


হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ কেবল বাহ্যিক আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সকালের সময়-এর সম্পাদক ও প্রকাশক এবং পরিষদের উপদেষ্টা মোঃ নূর হাকিম বলেন, ‘আমরা যদি নিজেদের সত্যিকারের নবীপ্রেমিক দাবি করি, তবে সমাজে এখনও কীভাবে গীবত, সুদ, হিংসা এবং অন্যের হক নষ্ট করার মতো অন্যায় ছড়িয়ে থাকে? নামাজ পড়েও যারা সুদ, গীবত বা মানুষের হক নষ্টের সাথে যুক্ত থাকেন, তাদের আচরণ রাসুল (সা.)-এর আদর্শের পরিপন্থী।’ তিনি বলেন, ‘শুধু দাড়ি বা টুপির মতো বাহ্যিক সুন্নতের সুনির্দিষ্ট চর্চায় সীমাবদ্ধ না থেকে রাসুল (সা.)-এর সার্বিক জীবনবিধান (কোড অব লাইফ), আদর্শ ও নীতিকে সমাজ ও রাষ্ট্রযন্ত্রে বাস্তবায়ন করতে হবে। তবেই সমাজ উন্নত হবে এবং মানুষের সত্যিকারের কল্যাণ সাধিত হবে।’ দক্ষিণ সুরমা সিলেটের লালাবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. নাজমুল ইসলামের সার্বিক পরিচালনায় বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ এম. নাদিম উদ্দিন আল আজাদের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।


এতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ক্বারী মাওলানা আজিজুর রহমান বিন ফজলুল হক। অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ ফজলুল হক, নূরে মোহাম্মদীয়া হাফিজিয়া আলিম মাদরাসা ঢাকার প্রিন্সিপাল ড. লোকমান হাকিম প্রমুখ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে মিলাদ শরীফ পরিচালনা করেন বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী। পরে দেশ, জাতি ও মুসলিম মিল্লাতের সার্বিক কল্যাণ এবং স্থায়ী শান্তি কামনা করে বিশেষ দোয়া দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. আতাউর রহমান মিয়াজী। সভায় উপস্থিত


অন্যান্য বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে বর্তমানে শিক্ষানীতি এবং নেতৃত্ব সবচেয়ে বেশি অবক্ষয়ের দিকে ধাবিত হয়েছে। এই দুটি ক্ষেত্র সংশোধন করে রাসুল (সা.)-এর পূর্ণাঙ্গ আদর্শ প্রতিষ্ঠিত করা গেলে দেশের প্রকৃত উন্নয়ন ও সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com