আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার রমনা সেকশনে রেললাইনের পাশ থেকে প্রকাশ্যে বালাস্ট (পাথর) নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ঠিকাদারের লোকজনের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আশপাশের স্থানীয় লোকজন রেললাইন থেকে বালাস্ট সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন। ঠিকাদারের লোকজন তাদের বাধা দিলে একপর্যায়ে স্থানীয় কয়েকজন তাদের মারতে উদ্যত হন বলে অভিযোগ রয়েছে। রেললাইনের বালাস্ট সরিয়ে নেওয়ায় রেলপথের নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।