কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৩:৫৮:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:০২:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ.ব. মোকতাদের বিল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সম্পাদক ফারুক আহমেদ সোহাগ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জামায়াতে ইসলামী কেন্দুয়া উপজেলা শাখার আমীর মোঃ সাদেকুর রহমান পবিত্র কোরআন তেলাওয়াত করেন।


পরে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে ইউনও বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল সংগীত পরিবেশন করে। এতে অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম, মানবতাবাদী ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই দেশব্যাপী এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের


সৃজনশীলতা বৃদ্ধি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা ০১৭১৬৪২৫৪৩৫ ৩১-০৮-২০২৬

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com