ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অফিস উ'দ্বোধন

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৪৪:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৪৬:২১ পূর্বাহ্ন
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :


বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার অফিস শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (২৯আগস্ট) শনিবার সন্ধ্যায় পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এই অফিস উদ্বোধন করা হয়। এ সময়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক মীর জাহিদের সভাপতিত্বে বক্তব্য


রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর করিম, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব নজরুল ইসলাম রনিসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন মুক্তিযোদ্ধার চেতনাকে ধরে রাখতে হবে তাদের অবদানের জন্য আমরা এই দেশ পেয়েছি যেটা কখনো ভোলার মত না। আমরা কোনদিন ভুলতেও পারবো না তাই তাদের অবদান আমাদের সব সময় মনে রাখতে হবে।


সেই সাথে তারা আরো জানান আগামী দিনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড তারা ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধার ইতিহাস সকলের মাঝে ছড়িয়ে রাখবে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সকল সন্তানদের সামনের দিনগুলোর জন্য আরও সাফল্য কামনা করেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com