ব্রাহ্মণপাড়ায় মা'দকবি'রোধী বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৯:২৯:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৯:৩৩:৫০ পূর্বাহ্ন
মোঃ অপু খান চৌধুরী।।


মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার সিদলাই ইউনিয়নের সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির


আয়োজন করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। র‍্যালিটি স্কুল ও কলেজের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পুলিশ সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেনিপেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে মাদকবিরোধী নানা স্লোগান দেন। র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, "মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে শুধু আইনি পদক্ষেপই যথেষ্ট নয়, পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্রাহ্মণপাড়াকে শতভাগ মাদকমুক্ত করতে পুলিশ


জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না। এই সামাজিক ব্যাধি নির্মূলে স্থানীয় প্রবীণ, রাজনৈতিক নেতৃত্ব ও তরুণ সমাজকে একযোগে পুলিশের পাশে দাঁড়াতে হবে।" সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শরীফ মৃধা, সিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ সরকার,


সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহসভাপতি ড. কামাল উদ্দিন, সিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুমিনুল হক ভূঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com