হিজলায় ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের পলেস্তারা ধসে শিক্ষক আ'হত, আ'তঙ্কে শিক্ষার্থীরা

আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪২:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১২:৪৪:৫৫ পূর্বাহ্ন
​নিজস্ব প্রতিবেদক, হিজলা (বরিশাল):


​বরিশালের হিজলা উপজেলায় ঝুঁকিপূর্ণ ও জীর্ণশীর্ণ স্কুল ভবনগুলোর বেহাল দশা কাটছেই না। উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৭৫ নম্বর উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদের পলেস্তারা ও অংশবিশেষ ধসে প্রসেনজিৎ নামের এক শিক্ষক আহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ২০০১ সালে প্রতিষ্ঠিত ৭৫ নম্বর উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি দীর্ঘদিন ধরে কোনো সংস্কার ছাড়াই পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে এবং সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি পড়ে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা রানী হালদার জানান, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ও


মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষক প্রসেনজিতের আহত হওয়ার ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তিনি ও অন্যান্য শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের সাবেক সভাপতি আকতার হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, "প্রশাসনের উদাসীনতার কারণে কোমলমতি শিশুরা প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই এর স্থায়ী সমাধান প্রয়োজন। এ বিষয়ে হিজলা উপজেলা শিক্ষা অফিসার মো. রোমান্সের সাথে যোগাযোগ করা

​​​​​​ হলে তিনি বলেন, "বিষয়টি আমি সংবাদ পেয়েছি, এ বিষয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি। অনুসন্ধানে জানা যায়, উত্তর শ্রীপুরের মতো হিজলা উপজেলার অন্যান্য অঞ্চলেও বেশ কিছু প্রাথমিক বিদ্যালয় ভবন চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বছরের পর বছর সংস্কারের অভাব এবং নিচ থেকে রড বেরিয়ে যাওয়ার কারণে ভবনগুলোর ছাদ ও দেওয়াল দুর্বল হয়ে পড়েছে। একটু ঝড়-বৃষ্টি বা আবহাওয়া খারাপ হলেই এসব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হন শিক্ষকরা। অধিকাংশ ঝুঁকিপূর্ণ ভবনে পর্যাপ্ত বিকল্প ক্লাসরুমের অভাব থাকায় বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে ক্লাস করছে শিক্ষার্থীরা।



অভিভাবক ও এলাকাবাসীর মতে, যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে হিজলার ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করে জরুরি ভিত্তিতে সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন এড়াতে পারবে না। দ্রুত এই বিষয়ে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com