বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৭:৫৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৮:০১:০৭ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।


বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বুড়িচং পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে শিক্ষক নেতৃবৃন্দ বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পক্ষে উপস্থিত ছিলেন মো. ইকবাল হোসেন, মো. আবু মূসা জীবন, মো. আবদুল্লাহ আল মামুন, মো. গিয়াস উদ্দিন, মো. সুমন ও মো. মোশারফ হোসেন। শুভেচ্ছা গ্রহণ করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. জহিরুল হক বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুল্লাহ, অর্থ সম্পাদক মো. ফয়েজ, দপ্তর সম্পাদক মো. সাফি, পাঠাগার সম্পাদক মো. রেজাউল করিম রাজু এবং কার্যনির্বাহী সদস্য মো. তাজুল ইসলাম ও মো. মহিউদ্দিন।



এ সময় শিক্ষক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বুড়িচংয়ের সাংবাদিকতা ও জনস্বার্থে প্রেসক্লাব আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন তারা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com