বি'ষধর সাপের কামড়ে রক্তাক্ত পা, নাগেশ্বরী উপজেলা হাসপাতালে সাংবাদিক মাইদুল

আপলোড সময় : ২৭-০৮-২০২৬ ০৪:৪৬:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৮-২০২৬ ০৪:৪৮:৪৪ পূর্বাহ্ন
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নিজ পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছেন সাংবাদিক ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি মোঃ মাইদুল ইসলাম মামুন। বুধবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে নিজ পুকুরে মাছ ধরার সময় এক হাঁটু পানির নিচে থাকা অবস্থায় হঠাৎ মোঃ মাইদুল ইসলাম মামুনের পায়ে কোনো কিছুর কামড় লাগে। পানির নিচে থাকায় তিনি সেটি সাপ নাকি অন্য কোনো প্রাণী, তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি। কিছুক্ষণ পর কামড়ের স্থান থেকে রক্ত বের হতে শুরু করলে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা তাকে দ্রুত পানি থেকে তুলে আনেন। এ সময় এক প্রতিবেশী গামছা দিয়ে তার পা বেঁধে দেন।



পরে স্থানীয় এক কবিরাজ/ওঝা এসে ঝাড়ফুঁক করেন এবং কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে বলে জানান। তবে পরবর্তীতে গামছাটি খুলে দেওয়া হলেও পায়ের ব্যথা ক্রমেই বাড়তে থাকে। এ অবস্থায় আর দেরি না করে স্থানীয়দের সহযোগিতায় মাইদুল ইসলাম মামুনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।


পরে তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আতাউর গনি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মোঃ মাইদুল ইসলাম মামুন জানান, পুকুরের পানির নিচে থাকায় তাকে কী কামড় দিয়েছে তা তিনি দেখতে পারেননি। তবে কামড়ের পর রক্তপাত এবং পরবর্তীতে ব্যথা বাড়তে থাকায় তিনি দ্রুত হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিকে সাপে কামড়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সাপের কামড়ের ক্ষেত্রে ঝাড়ফুঁক বা কবিরাজির ওপর নির্ভর না করে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা জরুরি।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com