নিজস্ব প্রতিবেদক
একটি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কী ধরনের বিষয়বস্তু প্রচার করা উচিত, সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম কাণ্ডজ্ঞান বা সাধারণ বোধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মন্তব্য ঘরে (কমেন্ট সেকশন) তিনি এই প্রতিক্রিয়া জানান।
মূলত মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজটিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া বিশেষ সাক্ষাৎকারের প্রচার চালিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন এবং সাক্ষাৎকারের ভিডিও লিংকটি প্রথম কমেন্টে যুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পেজে মন্ত্রীর ব্যক্তিগত সাক্ষাৎকারের লিংক প্রচারের বিষয়টি নিয়ে আপত্তি তুলে ক্ষোভ প্রকাশ করেন সারজিস আলম। ওই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
এদিকে সারজিস আলমের এই মন্তব্য এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনার প্রেক্ষাপটে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওই নির্দিষ্ট পোস্টটিতে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করে দেয়।
বুধবার (২৬ আগস্ট) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত দলের যৌথ সভা শেষে নয়া পল্টন কার্যালয়ে এক বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলটি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি। জনগণের অঙ্গীকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।’
‘দীর্ঘ ফ্যাসিবাদের পর মানুষ ভয়ংকর রুদ্ধশ্বাস থেকে মুক্তি পেয়েছে। নির্বাচনের সব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলোচনা সমালোচনা উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে কাজ করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন।’