স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) কেন্দুয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাদ আছর এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মজনুর রহমান খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নুরুল হক ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম খান মহসিন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার খাইরুল ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
পরে উপজেলা মডেল মসজিদের ইমাম আহমেদ শফী দোয়া পরিচালনা করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাজহারুল ইসলাম উজ্জ্বল নেত্রকোণা