খুলনা মহানগরীর তালিকাভুক্ত শী'র্ষ স'ন্ত্রাসী মমি ও তার তিন সহযোগীকে গ্রে'ফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি

আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৪:৪৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৪:৪৫:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক



খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও


ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ই আগস্ট ২০২৬ ইং তারিখ, সকাল ০৬:৫০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন দত্তবাড়ি ৫নং ওয়ার্ডের তরুণ সেনা রোডের জাফর শেখের টিন শেডের ভাড়াটিয়া শিপর সরদারের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা


মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মমি ও তার তিন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন, *১। মোঃ মেহেদী হাসান মমি (২৩), পিতা- মৃত শামীম জমাদ্দার, ২। জামিল হোসেন (৩০), পিতা- মোঃ নাসির উদ্দীন, ৩। মোঃ লিটন সরদার (৩৫), পিতা- মান্নান সরদার, ৪। সুজয় রায় (২৫)* পিতা- বিমল রায়, সর্বসাং: পাবলা দত্তবাড়ি, থানা: দৌলতপুর, জেলা: খুলনা। । গ্রেফতারকৃত আসামিদের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর একাধিক থানায় আসামি মমিসহ তার সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইন,


মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদেরকে কেএমপি, খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com